• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০১
সর্বশেষ :
কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

মার্কিন সিনেটে বিল পাস শাটডাউন এড়াতে

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিদেশ : আংশিক সরকারি শাটডাউন এড়াতে ১২ হাজার কোটি ডলারের একটি তহবিল পাস করেছে মার্কিন সিনেট। শনিবার ভোরে এই তহবিল পাস করা হয়েছে। বিলটি এখন আইনে স্বাক্ষর করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গত শুক্রবার প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়েছিল বিলটি। এক হাজার ১২ পৃষ্ঠার এই বিলে প্রতিরক্ষা, হোমল্যান্ড সিকিউরিটি এবং অন্যান্য ফেডারেল সংস্থাগুলোর জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার সিনেটে বিলটির পক্ষে ভোট ছিল ৭৪টি আর বিপক্ষে ছিল ২৪টি। শুক্রবার সকালে ২৮৬-১৩৪ ভোটে বিলটি পাস হয়। বিলটি অনুমোদনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন ছিল। এই তহবিলের ৭০ ভাগের বেশি অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয় হবে। শুক্রবার মধ্যরাতে তহবিলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরপরই এই ভোট অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সন্ধ্যায় সিনেট ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে প্রস্তাবিত সংশোধনী নিয়ে দীর্ঘ আলোচনা হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে বিলটির অনুমোদন দিতে ব্যর্থ হয় সিনেট। এই সময়সীমার সঙ্গে সঙ্গে অস্থায়ী তহবিলের মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। বেড়ে যাচ্ছিলো স্বল্পমেয়াদী সরকারি শাটডাউনের আশঙ্কাও। তবে হোয়াইট হাউজ দ্রæত একটি নোটিশ পাঠিয়ে জানায়, অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট কার্যালয়টি ফেডারেল এজেন্সিগুলো বন্ধ করার পরিকল্পনা নিয়ে আর এগোবে না। তাদের বিশ্বাস ছিল কংগ্রেস আইন পাস করবে এবং প্রেসিডেন্ট গতকাল শনিবার এতে স্বাক্ষর করবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com