• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫০
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

বিগ বস জয়ী মুনাওয়ার ফারুকি হুক্কাবার থেকে আটক

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: স্ট্যান্ড আপ কমেডিয়ান ও ‘বিগ বস ১৭’ বিজয়ী মুনাওয়ার ফারুকীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে হুক্কা পার্লার থেকে আটক করে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারে অবস্থিত হুক্কা পার্লার। এটি বেআইনিভাবে চলছিল— এমন খবর পেয়ে অভিযান চালায় মুম্বাই পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় অভিযান শুরু করে চলে বুধবার ভোর ৫টা পর্যন্ত। এসময় মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটক করে পুলিশ। অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ রুপি নগদ এবং ৯টি হুক্কার পট উদ্ধার করে, যার মূল্য ১৩ হাজার ৫০০ রুপি বলে জানিয়েছে পুলিশ। মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এএনআই-কে বলেন, ‘অভিযান চালানোর সময়ে মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে হুক্কা টানা অবস্থায় পেয়েছি। সেই মুহূর্তের একটি ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা তাদের আটক করেছিলাম। কিন্তু পরে তাদের ছেড়ে দিতে হয়েছে। কারণ যে ধারায় তাদের আটক করা হয়েছিল, তা জামিনযোগ্য।’ মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটকের পর ছেড়ে দিলেও হুক্কা পার্লারের মালিকের নামে মামলা দায়ের করেছে পুলিশ। এবারই প্রথম নয়, ২০২১ সালে প্রায় এক মাস কারাভোগ করেন মুনাওয়ার। এক কমেডি শো-তে হিন্দু দেবতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একমাস পর জামিনে ছাড়া পান তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com