• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৫
সর্বশেষ :
বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর

ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর মরদেহ ঝুলছিল কাঠাল গাছে

প্রতিনিধি: / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া পশ্চিমপাড়ার একটি কাঠাল গাছ থেকে আম্বিয়া বেগম (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুই সন্তানের জননী নিহত আম্বিয়া বেগম ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আ. লতিফ মোড়লের স্ত্রী। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় একটি বাগানে কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্ত রিপোর্ট আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তার সঠিক কারন জানা যাবে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com