• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৪
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩৬ সেনা নিহত

প্রতিনিধি: / ২৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদেশ : সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি বিমান হামলায়শুক্রবার কমপক্ষে ৩৬ জন সিরীয় সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান। খবর এএফপির। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়িান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামক প্রতিষ্ঠানটি জানিয়েছে, আলেপ্পোর একটি রকেট ডিপোতে ইসরায়েল হামলা চালিয়েছে। এই ডিপোটি লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর মালিকানাধীন বলে জানায় ওই প্রতিষ্ঠানটি। হামলায় কমপক্ষে ৩৬ সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন সৈন্য। যুদ্ধ পর্যবেক্ষণ প্রতিষ্ঠানটি আরও জানায়, যে স্থানে হামলা চালানো হয়েছে, তা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, খুব ভোরে চালানো এই হামলায় সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক লোকও আহত ও নিহত হয়েছে। সানা আরও জানায়, ভোররাত পৌনে ২টার দিকে আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চিলীয় আথরিয়া এলাকায় এই বিমান হামলা চালায় ইসরায়েল। এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি জেরুজালেমের মন্তব্য জানতে চাইলে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল কোনো বিদেশি গণমাধ্যমের কাছে এ বিষয়ে মন্তব্য করে না। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ইসরায়েল দেশটিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com