• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৫
সর্বশেষ :
সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা

পিসিবি শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে !

প্রতিনিধি: / ৫৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান অধিনায়ক হিসেবে ফিরতে যাচ্ছেন বাবর আজম। বিভিন্ন সূত্রে এই খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিওটিভি। গত বছর নভেম্বরে সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর। মহসিন নাকভির নতুন বোর্ড এসেই আবার তাকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শাহীন শাহ আফ্রিদির ওপর আস্থা হারিয়েছেন নতুন বোর্ড প্রধান। জানা গেছে, নির্বাচক কমিটির পরামর্শে আবার বাবরকে অধিনায়ক হিসেবে ফেরানো হচ্ছে। এমন খবরে শাহীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পদত্যাগ করার চিন্তা করছিলেন। কিন্তু তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পাকিস্তানি পেসারকে এমন হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। বরঞ্চ পিসিবির সিদ্ধান্ত মেনে নিতে বলা হয়েছে তাকে। বর্তমানে কাকুলে ফিটনেস ক্যাম্প করছে ক্রিকেটাররা। ২৯ জনকে নিয়ে এই ক্যাম্প শেষ হবে ৮ এপ্রিল। এরই মধ্যে বাবরকে পুনর্নিয়োগের ঘোষণা দেওয়া হতে পারে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com