• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪২
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন ইছামতীতে নেই সেই মিলনমেলা, শান্তিতেই শেষ দেবহাটার বিজয়া দশমী সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে অনুদান সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ দেহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

রুমি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

প্রতিনিধি: / ৩৭৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিনোদন: ক্যানসারে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। রুমির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত এ অভিনেতা। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয়েছে। এখন দেশে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে। সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। ক্যানসার জয় করে আবারও তিনি কাজে ফিরতে চান। বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন রুমি। এ ভাষাতেই দর্শকদের হাসান ও কাঁদান। ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন রুমি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com