• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১২
সর্বশেষ :
সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা

গৌতম গম্ভীর-বিরাট কোহলির আলিঙ্গন নিয়ে আলোচনা

প্রতিনিধি: / ৩০১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

স্পোর্টস: গৌতম গম্ভীর আর বিরাট কোহলির বৈরিতা নিয়ে নতুন করে বলার আছে কমই। প্রায় প্রতি আইপিএলের নিয়মিত দৃশ্য দুজনের বিরোধ। গত আইপিএলে একজনকে আরেকজনের দিকে তেড়ে যেতেও দেখা গেছে। দুজনের দুই দলের মুখোমুখি হওয়া মানেই নতুন কোনো উত্তাপের ঝাঁঝ সামনে আসা। তবে গত শুক্রবার বেঙ্গালুরুতে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ভিন্ন দৃশ্যই দেখা গেছে। যার একটি ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। টাইম আউট বিরতির সময় চিরবৈরিতা ভুলে কোহলি-গম্ভীর আলিঙ্গনাবদ্ধ হন। এই সময় ব্যাটিং করছিল বেঙ্গালুরু। রজত পাতিদারকে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন কোহলি। বিরতিতে মাঠে প্রবেশ করেন কলকাতার মেন্টর গম্ভীর। তাঁকে দেখে কোহলিই এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন, গম্ভীরও তাতে সাড়া দেন। এরপর তাঁদের আলিঙ্গন। এই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন দুই সাবেক ভারতীয় তারকা রবি শাস্ত্রী ও সুনিল গাভাস্কার। দুজনই বিষয়টি নিয়ে ভালোই মজা করেছেন। শাস্ত্রী বলেন, দুজনকে ‘ফেয়ার-প্লে’ ট্রফি দেওয়া উচিত। গাভাস্কারও থেমে থাকেননি, ‘কেবল ফেয়ার-প্লে না, দুজনকে অস্কার দেওয়া উচিত।’ গত বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। বেঙ্গালুরুর বিপক্ষে এক ম্যাচে তাঁর সঙ্গে বাগবিতÐা হয় কোহলির। দুজন প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিলেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছিল। দুজনের বৈরিতা অবশ্য খেলোয়াড়ি জীবন থেকেই। আইপিএলেই দুজনকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে একাধিকবার। অবশেষে সেই বিরোধের সমাপ্তি হলো, বলাই যায়!


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com