• বুধবার, ২০ মে ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
দেবহাটায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ: উন্নয়ন, পর্যটন ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বারোপ ব্র্যাক ডেইরি উদ্যাগে সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু শ্যামনগরে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালবৈশাখী ঝড়ে ল*ণ্ড*ভ*ণ্ড দেবহাটা দেবহাটায় গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর

ইফতার খাইয়ে তারা আমার বদনাম করছেন: চিত্রনায়িকা নিপুণ

প্রতিনিধি: / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। ফলে নির্বাচনী প্রচারণা এবং প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে নিজেদের প্যানেল ঘোষণা করেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। এফডিসিতে প্রতিদিনই শিল্পী ও কলাকুশলীদের ইফতার করাচ্ছেন তারা। তবে অভিনেত্রীর দাবি— ইফতার খাইয়ে নাকি তার নামে বদনাম করছে প্রতিপক্ষ। অন্যদিকে মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলিকে সভাপতি করে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন চিত্রনায়িকা নিপুণ। নিপুণ বলেন, নির্বাচন করতে গিয়ে এখন পর্যন্ত আমার গিবত গাওয়া ছাড়া অন্য কোনো বাধা পাইনি। এখন আমি দেখছি ইফতার খাইয়ে খাইয়ে আমার বদনাম করা হচ্ছে। কিন্তু এটাই বুঝতে পারছি না— কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমার বদনাম করছেন তারা? আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্যানেল ঘোষণা করে চিত্রনায়িকা বলেন, যারা আজীবন সদস্য তারা নির্বাচন করতে পারবে না, এই নিয়মটা আছে। তবে নিয়মটা হলো, যিনি নির্বাচন করবেন তাকে আজীবন সদস্যপদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং চাঁদা পরিশোধ করতে হয়। আমার সভাপতি প্রার্থী সেই নিয়মগুলো পালন করেছেন। তিনি আরও বলেন, এফডিসির জন্য পুরা বিশ্ব আমাকে চেনে। আমি অনেক কিছু পেয়েছি। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার কাছে মনে হয় এই নির্বাচনটা করা আমার খুব দরকার। কারণ, শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com