• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪২
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

শের-ই-বাংলার জায়ান্ট স্ক্রিন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড

প্রতিনিধি: / ২৮১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

স্পোর্টস: বৈশাখ শুরু হতে এখনো প্রায় সপ্তাহ দুয়েক বাকি। কিন্তু শুরুর আগে আভাস দিয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়ে। সেই ঝড়ে ক্ষয়ক্ষতির কবলে পড়েছে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। রোববার ভোরে এই ঝড়ে ভেঙে যায় ইস্টার্ন গ্যালারির জায়ান্ট স্ক্রিন। ভেঙে এটি গ্যালারির উপর পড়ে থাকতে দেখা যায়। জায়ান্ট স্ক্রিন ছাড়াও আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইস্টার্ন গ্যালারির পেছনের অংশে স্টেডিয়াম লাগোয়া দেয়ালও ভেঙে পড়ে তাতে। তবে এখনো রক্ষণাবেক্ষণের দৃশ্যমান কাজ শুরু হয়নি। সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন। মুঠোফোনে তিনি বলেন, ‘ঝড়ে জায়ান্ট স্ক্রিন ভেঙে যায়। অনেক ঝড় হয়েছে। এ ছাড়া পেছনের অংশে একটি দেয়ালও ভেঙে পড়ে।’ রক্ষণাবেক্ষণ নিয়ে বাতেন বলেন, ‘এখনো কাজ শুরু হয়নি। এখনতো ম্যাচ চলছে। আমরা দেখছি কিভাবে করা যায়। দ্রæত শুরু করবো।’ ঝড়ে ক্ষয়ক্ষতি হলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে বাধা হয়ে দাড়ায়নি। দুপুর ১২টা থেকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লড়ে দুই দল। যেখানে বাংলাদেশকে ১০ উইকেটে হারায় অজি নারীরা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com