• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৮
সর্বশেষ :
ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হা*ম*লা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ

জয়া ভক্তহৃদয়ে কাঁপন জাগালেন

প্রতিনিধি: / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বিনোদন: এপ্রিলের প্রথম দিনই সকাল সকাল ভক্তহৃদয়ে কাঁপন জাগালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গতকাল সোমবার সকালে ফেসবুকের অফিশিয়াল পেজে একটি ছবি পোস্ট করেন জয়া। ওই ছবিতে দেখা যাচ্ছে, দেশের ঐতিহ্য তামা, কাসা, পিতলের বাসন কোসনের সামনে লাল রঙের শাড়িতে রানির মতো বসে আছেন অভিনেত্রী। টাঙ্গাইলের লাল শাড়ি আর ফুল হাতার বøাউজে রানির বেশে জয়াকে দেখে ইতিবাচক কমেন্টস করছেন ভক্তরা। এক ভক্ত জয়াকে লিখেছেন, চোখ ধাঁধানো সুন্দরী। আরেকজন লিখেছেন, তিনি রাণী।সিনেমাজগতে দীর্ঘ সময় ধরে দুই বাংলায় রূপ আর অভিনয়ের রাজত্ব করছেন জয়া। সর্বশেষ কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর এবারের আসরে দুটি সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পান তিনি। একটি কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী এবং অন্যটি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে। তবে দুটি মনোনয়নের মধ্যে পুরস্কার জিতেছেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com