• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৮
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত সংস্কারের অভাবে মরণফাঁদে শাহাপুর-দৌলতপুর সড়ক, ভোগান্তিতে লাখো মানুষ বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা

ব্যথার জীবন

প্রতিনিধি: / ৩৭৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

ডি, সি, মন্ডল
প্রাণ প্রাণের টানে মন মনের সনে
অজানা কথা জানতে চায়,
শত ইচ্ছে যে প্রাণে ফাগুনে ফুলেল ঘ্রাণে
হৃদয়ে সুখ দেখিতে পায়।
চাহে নাকো সুখ ফিরে আঁধার আসিল ঘিরে
আঁধার সেই রূপেতে কালো,
মানে নাকো মন কভু পথ পানে চাহি তবু
হৃদয়ে শত জ্বলিছে আলো।
কত পথ দূর দেশ আছি একা নেই বেশ
চিনেও চিনবে না যে মোরে,
দিন রাত ভাবি একা দিয়ে আসি তারে দেখা
আসিলাম ছুটে তার দোরে।
চিনিছে না মোরে হেন ঘুরে ফিরে থাকি যেন
আসিতে চাহে না ফিরে মন,
ফুটে ফুল আছে ওই আমি তার কেহ নই
আনমনে থেকে কাটি ক্ষণ।
বেলা ডুবে যায় বটে ফিরিলাম নিজ তটে
বেদনাতে ভরে যায় বুক,
হেথা এসে কি নিলাম কত তার কি দিলাম
তবু নাহি মোর কোন দুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com