• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

লোকে আমাকে প্রচন্ড ভুল বোঝে: পরীমণি

প্রতিনিধি: / ৪৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর কাজে ফিরেছেন পরীমণি। সিঙ্গেল মাদার হিসেবে পুত্রকে বড় করছেন। ‘ফেলু বক্সী’ সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমণির। এ সিনেমার শুটিংয়ের ফাঁকে ভারতীয় একটি গণমাধ্যমে ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতায় তিনি জানান, লোকে তাকে ‘বেয়াদব’ তকমা দিয়েছেন। আর তিনিও বেয়াদবই থাকতে চান। কথোপকথনে সঞ্চালক জানতে চান, বাংলাদেশের সমাজ রক্ষণশীল। সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে পরোয়া না করার সাহস কোথায় পান? জবাবে পরীমণি বলেন, ‘সবাই কারো না কারো কথা শুনে কাজ করে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা বস্তু আছে। তাই বলে কারো ক্ষতি করে কিছু করতে চাই না। আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনো কাজ করতে পারব না। এ ধরনের চাপিয়ে দেওয়া জিনিস ছোটবেলা থেকে মেনে নিতে পারিনি। আমি যখন এগুলো নিয়ে কথা বলি, লোকে ‘বেয়াদব’ বলে। আমি আসলে এ রকম বেয়াদব হতে চাই, এ রকমই বেয়াদব থাকতে চাই। যদি নিজের মতো করে বাঁচতে চাইলে বেয়াদব হতে হয়, আমার অসুবিধে নেই।’ পরীমণি বিতর্কিত, না কি সমালোচিত? এ প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘আসলে লোকে আমাকে প্রচÐ ভুল বোঝে। আমাকে নিয়ে যা কিছু লেখা হয়, সে সব দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যাই— এটা কোন পরীমণি! আমার সম্পর্কে আমি এত উদ্ভট তথ্য পাই, ভাবি, এটা কি আমাকে নিয়ে বলছে?’ পরীমণিকে নিয়ে কোন বিষয়ে ভুল বোঝে? জবাবে পরীমণি বলেন, ‘আমাকে নিয়ে যে ভুল ধারণা আছে, সেটা হলো, আমি নাকি শুটিং ফাঁসাই। ব্যক্তিগত জীবন নিয়ে লোকে বলে, পরীমণির অনেক প্রেমিক, অনেকগুলো বর। কিন্তু আমি জানতে চাই, তারা কোথায়? আমি নিজেও কথা বলতে গেলে বিব্রত বোধ করি। যারা পরীমণিকে নিয়ে ভুল তথ্য ছড়ান, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন পরীমণি। এ বিষয়ে তিনি বলেন, ‘আগে একটা ধারণা ছিল, বিতর্কিত কিছু নিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমার মনে হয়, বিতর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে, সে ব্যাপারে বেশি কথা বলা প্রয়োজন। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি, যারা আমাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেব।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com