• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

আপডেট: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাত দলের হামলা, আহত ৫।। জিজ্ঞাসাবাদের জন্য ১১ জন আটক।।

প্রতিনিধি: / ৩০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এক দল অস্ত্রধারী ডাকাত দল হামলা করেছে। এ হামলায় এক আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
আনোয়ারুল আজিম বলেন, রাত ১১টার দিকে ২০-২৫ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মী আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী ও  ব্রজেন মন্ডলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি মারধর করে রক্তাক্ত জখম করে।
নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে, ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা করে। তাদের হামলায় এক আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আনসার ব্যাটারিয়ন-৩ এর পরিচালক  মোল্লা আবু সাইদ সাংবাদিকদের জানান, ডাকাতদের হামলায় আমাদের কামাল পাশা নামে এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছে । সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি জানান, গতরাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের সামনে অস্ত্রধারী ডাকাত দলের হামলায় আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে। অপরদিকে আজ সকাল ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশনও ক্রাইম) রাসেলুর রহমান প্রেস ব্রিফিং সাংবাদিকদের জানান রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি ও সন্ত্রাসী হামলার জড়িত সন্ধ্যে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com