• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭
সর্বশেষ :
দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা দেবহাটায় ১০ ফুট খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি খালেক কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ট্রাক চাপায় ভ্যানচালক নি*হ*ত শ্যামনগরে মা*ম*লার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অভিযোগে মানববন্ধন

কলেরা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবে নিহত ৯১

প্রতিনিধি: / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকুলে নৌকা ডুবে ৯০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও জানা গেছে। নিহতরা সবাই কলেরা মহামারী থেকে বাঁচতে মাছ ধরার ছোট নৌকায় করে লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল। সে সময়ই এই নৌকাডুবির ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। নামপুলা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, মাছ ধরার নৌকাটিতে ১৩০ জন যাত্রী ছিল। তারা নাম্পুলা প্রদেশের একটি দ্বীপে যাওয়ার জন্য নৌকাটিতে উঠেছিল। তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। নামপুলা প্রদেশের সেক্রেটারি অফ স্টেট জেইম নেটো জানান, ‘নৌকাতে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল এবং এটি যাত্রী বহনের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছিল। তাই এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাবের কারণে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জানিয়েছে, কলেরার বর্তমান প্রাদুর্ভাব গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপভাবে ছড়াচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে, সরকারি হিসেবে শুধুমাত্র মোজাম্বিকেই ১৩ হাজার ৭০০ জন আক্রান্ত এবং ৩০ জনের মৃত্যুর খবর জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com