• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৩৮
সর্বশেষ :
পাইকগাছা পৌরসভায় নোনা পানি উত্তোলন বন্ধে আইনজীবী এফএমএ রাজ্জাকের সংবাদ সম্মেলন শ্যামনগরে অব্যাহত হু*ম*কি প্রতিবাদে সনাতন সম্প্রদায়ের নারীদের মানববন্ধন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নি*হত এক, আহত ১ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  চু*রি করা গরুর মাংস দিয়ে ইফতার মাহফিল, লজ্জা নিয়ে যুক্তরাজ্য ফিরলেন প্রবাসী কয়রায় মিম জিম ষ্টোর থেকে সরকারি মূল্য সার পেয়ে স্বস্তিতে কৃষক কৃষাণী বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা সুন্দরবনে মোছের খাল এলাকায় বন বিভাগের অভিযানে আটক ১ শ্যামনগরে চলমান মৎস্য ঘেরটি ক্ষতিগ্রস্ত করার হু*ম*কি সাতক্ষীরাসহ দেশের বিভিন্নস্থানে ভূমি*ক*ম্প অনুভূত

ইরাক গাজাতে এক কোটি লিটার জ্বালানি পাঠাচ্ছে

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরাক
ক্স ফিলিস্তিনি নাগরিকদের সুবিধার্তে এই সহায়তা দিচ্ছে ইরাক। যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ ভুখন্ড  গাজাতে এফএনএস: ফিলিস্তিনি জনগণের সমর্থনে এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক সরকার। এছাড়া গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। গত রোববার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এ ঘোষণা দেন। এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী জানান, তার দেশ গাজার বাসিন্দাদের জন্য ১ কোটি লিটার জ্বালানি পাঠাবে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে গাজা উপত্যকায়। জ্বালানির অভাবে সেখানকার হাসপাতাল, পানি ব্যবস্থাপনা, বেকারি ও ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। তাই ফিলিস্তিনি নাগরিকদের সুবিধার্তে এই সহায়তা দিচ্ছে ইরাক। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার জের ধরে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছেন ৭৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com