• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪৯
সর্বশেষ :
পাইকগাছা পৌরসভায় নোনা পানি উত্তোলন বন্ধে আইনজীবী এফএমএ রাজ্জাকের সংবাদ সম্মেলন শ্যামনগরে অব্যাহত হু*ম*কি প্রতিবাদে সনাতন সম্প্রদায়ের নারীদের মানববন্ধন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নি*হত এক, আহত ১ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  চু*রি করা গরুর মাংস দিয়ে ইফতার মাহফিল, লজ্জা নিয়ে যুক্তরাজ্য ফিরলেন প্রবাসী কয়রায় মিম জিম ষ্টোর থেকে সরকারি মূল্য সার পেয়ে স্বস্তিতে কৃষক কৃষাণী বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা সুন্দরবনে মোছের খাল এলাকায় বন বিভাগের অভিযানে আটক ১ শ্যামনগরে চলমান মৎস্য ঘেরটি ক্ষতিগ্রস্ত করার হু*ম*কি সাতক্ষীরাসহ দেশের বিভিন্নস্থানে ভূমি*ক*ম্প অনুভূত

ইরান ৩ দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বিদেশ : যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের তলব করেন। পরে ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন শেরক্লিফ, জার্মানির রাষ্ট্রদূত হানস উডো মুজেল ও ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস হোস সেখানে হাজির হন। এই তিন দেশের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেছে ইরান। একইসঙ্গে তাদের আচরণকে দ্বিমুখী বলে অভিযোগ করেছে তেহরান। এর আগে, শনিবার রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। নজিরবিহীন এই হামলার পর ইসলায়েল ইরানে পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলকে অগ্রিম সতর্ক করে তেহরান জানিয়েছে, ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করলে আরও কঠোরভাবে জবাব দেওয়া হবে। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট প্রাঙ্গণে ইসরাইলের হামলার নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। এর জবাবে শনিবার ইসরাইলের ভ‚খÐে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com