• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮
সর্বশেষ :
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

তালায় অ গ্নি কা ণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৮৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
তালায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই

সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। উপজেলার ধলবাড়িয়া গ্রামে সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

সাতক্ষীরার ফায়ার সার্ভিসের( so) স্টেশন অফিসার মোহাম্মদ শিমুল রানা বলেন, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে,স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, সংবাদপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সাতটি বসত বাড়ি,ছয়টি রান্নাঘর গোয়ালসহ ১৩টি ঘর পুড়ে যায়।

আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ধলবাড়িয়া গ্রামের আব্দুল গনি শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোয়।

এতে একই পরিবারের সুরত আলী শেখ, আমিনুর শেখ,ফারুক শেখ, আব্দুল গফুর শেখ, ইকরাজ আলী শেখ,আজিবর শেখের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেওয়ায় পার্শ্ববর্তী আরও ২০থেকে ৩০টি ঘর রক্ষা পায়। আগুনে আশপাশের আরও কয়েকটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বাড়িতে ছিলেন না । তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। আগুনে সাতটি ঘরের সবকিছুই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি নগদ অর্থসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com