• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১
সর্বশেষ :
দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

লাউ গাছের এক বোটায় ধরেছে ২০টি লাউ

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৪৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
লাউ গাছের এক বোটায় ধরেছে ২০টি লাউ

🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাইকগাছা উপজেলায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে। লাউ দেখতে এখন উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের  নতুন বাজারের রাইস মিলের চালে বিস্তার লাভ করা লাউ গাছটিতে ২০টি লাউ হয়েছে। মিলের পরিচালক নুর ইসলাম গাজী (নুরু) লাউয়ের চারা রোপন করে।

সরেজমিনে দেখা যায়, আমের মতো ঝুলে থাকা বোটায ২০টি  লাউ আছে। এর মধ্যে ১০টি লাউয়ের ওজন ২০০ গ্রামের মতো হবে। বাকি ৭টি লাউয়ের ওজন ৫০ থেকে ১০০ গ্রামের মধ্যে আর ৩টি মারবেলের মতো।নুরু জানান, স্থানীয়  বাজার থেকে লাউয়ের চারা কিনে তিনি নিজ হাতে লাগিয়েছেন।মিলের টিনের চালে গাছ লতিয়ে থাকায় নিচে থেকে ভাল মত দেখা যায় না। গাছে ৫০টির বেশী লাউ স্বাভাবিকভাবেই ধরেছে।

২৫ এপ্রিল বৃহস্পতিবার সকারে টিনের চাল পরিস্কার ও গাছের বয়স হয়ে যাওযায় গাছ কেটে ফেলার জন্য চালে উঠে দেখে এক বোটায় ২০টি লাউ ধরেছ। তিনি গাছের কাণ্ড কেটে বোটার লাউ কেটে নিচে নামিয়ে আনেন।লাউ  দেখতে আসা স্থানীয়  রহমত গাজী জানান, আমার জীবনে এই প্রথম দেখেছি  এক বেটায় ২০টি লাউ।

এক বোটায় ২টি লাউ দেখেছি।এটি দেখা প্রথম ঘটনা। নতুন বাজারের ব্যবসায়ী  মনিরুল জানান, বাজারের অনেকে এই লাউগুলো দেখতে এসেছে। এটা নিয়ে  বাজারে আলোচনা হচ্ছে। তাই আমিও দেখতে এসেছি। একটি বোটায় ২০টি লাউ আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কুষিবিদ অসিম কুমার দাশ জানান, এটা এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমন ফলন হয় না। কোনো কারণে যদি গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয় সে ক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। এ ছাড়া জিন মিউটেশনের কারণেও হতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com