• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৬
সর্বশেষ :
শ্যামনগরে মায়ের মা*ম*লায় পুত্র জেল হাজতে নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডিসি রায়হান কবির ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন সম্পন্ন দেবহাটায় পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু জব্দ, অবমুক্ত সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন দেবহাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি

দেবহাটা  উপ-নির্বাচনে রওনকুল ইসলাম রিপন বিজয়ী

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৭৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
দেবহাটা  উপ-নির্বাচনে রওনকুল ইসলাম রিপন বিজয়ী

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রওনকুল ইসলাম রিপন বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) এ উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ২৭৬৮ ভোটের মধ্যে সাবেক ইউপি সদস্য রওনকুল ইসলাম রিপন টিউবওয়েল প্রতিক নিয়ে ১৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনিসুজ্জামান (সুজল) ফুটবল প্রতিক নিয়ে ৭৪১ ভোট এবং অপর প্রার্থী আমানউল্লাহ হোসেন তালা প্রতিক নিয়ে ৬৮৮ টি ভোট পেয়েছেন। আর বাতিল হয়েছে ২৪টি ভোট।
উল্লেখ্য যে, কুলিয়া ইউনিয়নের বহেরা ওয়ার্ডের মেম্বার সামছুজ্জামান (ময়না), গত ২৩ জানুয়ারি-২৪ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার পরিপেক্ষিতে আগামী ২৮ এপ্রিল উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এর আগে রওনকুল ইসলাম রিপন বিগত ১৭বছর ইউপি সদস্য হিসাবে ওই ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০২২ সালে অনুষ্ঠিত্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে রওনকুল ইসলাম রিপন পরাজিত হন।
কিন্তু উপ-নির্বাচনে অংশ নেওয়া ৩ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com