• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫
সর্বশেষ :
উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ

নির্মাণ শ্রমিক ফেডারেশনের ১লা মে আন্তজার্তিক মে দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি / ৩৪৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
নির্মাণ শ্রমিক ফেডারেশনের ১লা মে আন্তজার্তিক মে দিবস পালিত

“নিরাপত্তায় আগে পরে কাজ” এই স্লোগানে সাতক্ষীরায় ১লা মে আন্তজার্তিক মে দিবস পালিত হয়েছে।বুধবার (১ লা মে) সকাল ৮ টায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে সাতক্ষীরা শহরের বিভিন্নস্থানে পৃথকভাবে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পাকাপোল থেকে  র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাধানগর ফেডারেশনের হলরুমে
সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. জুন্মান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মো. হযরত আলী সরদার, সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম, রং পালিশ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক  সম্পাদক রেজাউল হক, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলার দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন, অর্থ সম্পাদক ইকবাল গাজী, পৌর কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com