• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:১৫
সর্বশেষ :
গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম

আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার আবারও বেতনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। নদীর প্রবল স্রোতের তোড়ে বাজারসংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধসে পড়ছে ধারাবাহিকভাবে। এতে করে ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নদী খনন ও অব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন কার্যক্রম না চালিয়ে ভাঙনকবলিত বুধহাটা বাজার সংলগ্ন পাড়েই খনন করা হয়েছে। ফলে নদীর স্রোতের গতিপথ সরাসরি বাজারমুখী হয়ে পড়েছে। গত কয়েকদিনেই প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এদিকে ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে হঠাৎ বড় অংশের পাড় ধসে পড়ে। এতে যাত্রীরা নদীতে পড়ে যান। পরে স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, শুধু বালুর বস্তা ফেলে এই বাজার রক্ষা করা সম্ভব নয়। তারা দ্রুত নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং স্রোতের দিক পরিবর্তনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী পরিচালক আব্দুর রহমান তাসকিয়া বলেন, “নদী খননের ফলে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে যদি আমাদের কোনো বেড়িবাঁধ থাকে, তাহলে বিষয়টি আমরা দেখব।”

তবে বুধহাটা বাজার ভাঙনের মুখে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “খাসজমি রক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।”

 

নির্বাহী পরিচালকের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, পাউবো’র মূল বাঁধ বহু আগেই নদীগর্ভে বিলীন হতে শুরু করে। বর্তমানে পুরনো বাঁধ নদী পাড়ি দিয়ে বাহাদুরপুর অংশে গিয়ে উঠেছে। আর নতুন করে তৈরি হওয়া বাঁধ ধীরে ধীরে সরে এসে বাজারের ভেতরে পৌঁছেছে।

 

সচেতন ব্যক্তিবর্গ প্রশ্ন তুলেছেন—কোন বাঁধ রক্ষা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? তাদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে অচিরেই পুরো বুধহাটা বাজারসহ আশপাশের জনবসতি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com