• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৪
সর্বশেষ :
তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট

পিরিয়ড অনেক নারীর জন্যই রীতিমতো আ ত ঙ্কের বিষয়

অনলাইন ডেস্ক / ১৮৪৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
পিরিয়ড অনেক নারীর জন্যই রীতিমতো আতঙ্কের বিষয়

পিরিয়ডে হেভি ফ্লো-এর সময় কত ঘণ্টা পর পর স্যানিটারি ন্যাপকিন বদলানো উচিত? প্রতিটি কর্মজীবী নারীই পিরিয়ড নিয়ে এমন দুশ্চিন্তায় ভোগেন। অফিস, ফিল্ড ওয়ার্ক, স্কুল-কলেজ ইত্যাদি নানা কারণে আজকাল অনেক নারীকেই দিনের একটা লম্বা সময় বাইরে কাটাতে হয়।

 

এছাড়া সব জায়গায় পাবলিক টয়লেটের সুব্যবস্থা না থাকার কারণে সাধারণত ৪-৫ ঘণ্টা পর পর স্যানিটারি ন্যাপকিন বদলানো সম্ভব হয় না। তাই পিরিয়ডের সময় দীর্ঘ ভ্রমণও অনেক নারীর জন্যই রীতিমতো আতঙ্কের বিষয়।

 

অন্যদিকে হেভি ফ্লো হলে প্রয়োজনে অপেক্ষাকৃত দীর্ঘ সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা নিয়ে নানা ভ্রান্তধারণা প্রচলিত থাকায়, কর্মজীবী নারীরা পিরিয়ড নিয়ে সবসময়েই উদ্বিগ্ন থাকেন। যদিও বিশেষজ্ঞদের মতে, কারও ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন যদি ভালো শোষণক্ষমতা সম্পন্ন হয়, তবে হেভি ফ্লো-এর সময়ও কোনোরকম জটিলতা ছাড়াই ১০-১২ ঘণ্টা পরে থাকা সম্ভব।

 

তাই শুধুমাত্র গৎবাঁধা ধারণার উপর নির্ভর না করে, কঠিন এই সময়টা স্বস্তি ও সুরক্ষার সাথে কাটাতে এমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত, যা সর্বাধিক সময় ধরে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পারে। পাশাপাশি পিরিয়ডের হেভি ফ্লো নিয়ে হ্যাসেল-ফ্রি থাকতে কিছু বিষয় মনে রাখতে পারেন:

১। সর্বোচ্চ শোষণক্ষমতা সম্পন্ন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন। ২। ইনফেকশন এড়াতে পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করুন। ৩। সুগন্ধী অথবা অ্যালকোহলযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন না। ৪। সাইকেল ট্র্যাকিং ও ফ্লো কেমন তা জানার জন্য হেলথ অ্যাপ ব্যবহার করতে পারেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com