• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৯
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস

পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ, মাঠ স্টল পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসার কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৩০ জন কৃষক প্রশিক্ষণ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মাঠে ভর্তকী মূল্য কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এরপর দুপুরে পার্টনার প্রকল্পের আওতায় মাঠ স্টল পরিদর্শন এবং পরে বিকালে তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার মাহমুদকাটীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ এসএম মিজান মাহমুদ। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মদ তুহিন ও সিরাজ উদ্দীন মোড়ল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com