• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮
সর্বশেষ :
বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার নির্বাচিত হলে আপনার প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা: ড. মনিরুজ্জামান সাতক্ষীরায় ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু মফস্বলের সাংবাদিকতা বনাম বাস্তবতা : আহসান রাজীব সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকর্মী বহিষ্কার আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন

শ্যামনগরে নব নির্বাচিত চেয়ারম্যানকে উপজেলা প্রেসক্লাবে ফুলের শুভেচ্ছা

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৭৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ মে, ২০২৪
নব নির্বাচিত চেয়ারম্যানকে  উপজেলা প্রেসক্লাবে ফুলের শুভেচ্ছা

শ্যামনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ কে শ্যামনগর উপজেলা প্রেসক্লার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ১১ মে (শনিবার) দুপুর ১২ টায় নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ উপজেলা প্রেসক্লাবে আসলে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আফজালুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে বলেন সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন।
আমি চেষ্টা করব প্রত্যেকটি সমস্যা সমাধান করার, বিশেষ করে শ্যামনগরের সুপিয় পানির সুব্যবস্থা সহ উপকূলীয় ভেড়িবাঁধ সুরক্ষার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।
এ ছাড়া সাংবাদিকদের সহযোগিতা করার দাবি জানান, সাথে সাথে সকলে মিলে শ্যামনগর উপজেলাকে একটি মডেল উপজেলা পরিণত করার। আরো বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সাঈদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এসকে সিরাজ।এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সকল সাংবাদিকগণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com