• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০
সর্বশেষ :
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

ডুমুরিয়ায় প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারনা শুরু

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৪৬১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪
উপজেলা নির্বাচন

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারনা সোমবার থেকে শুরু হয়েছে। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়ায় চেয়ারম্যান পদে চুড়ান্ত পর্যায়ে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে
৩ জন প্রতিদ্বন্দিতা করছেন।

জেলা রিটার্নিং অফিসার ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। চেয়ারম্যান পদে গাজী এজাজ আহমেদ ঘোড়া প্রতীক, মোঃ আজগর বিশ্বাস তারা মোটর সাইকেল প্রতীক ও এড. মুনিমুর রহমান নয়ন আনারস প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম টিয়া পাখি প্রতীক, প্রভাষক গোবিন্দ ঘোষ তালা প্রতীক, শেখ শাহিনুর রহমান শাহিন চশমা প্রতীক এবং অভিজিৎ রায় অভি টিউবয়েল প্রতীক
পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমীনা পারভীন রুমা কলস প্রতীক, শোভা রানী হালদার প্রজাপতি প্রতীক এবং শিলা রানী মন্ডল ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দের সাথে সাথেই গতকাল সোমবার দুপুর ২ টা থেকে বিভিন্ন প্রার্থীর পক্ষে উপজেলা জুড়ে বিভিন্ন হাটে, মাঠে-ঘাটে মাইকে প্রচার করতে দেখা যায়। তাছাড়া সকল প্রার্থীই বেশ আগে থেকেই গনসংযোগ চালিয়ে  যাচ্ছেন। কোন কোন প্রার্থী এদিকে প্রচারনার আগেই নির্বাচনী আচারণ বিধি লংঘন শুরু করেছেন । তবে এখনও ভোটারদের মধ্যে তেমন কোন উৎসাহ দেখা যা”েছ না।

 

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এবার মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৫০৭ এবং মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬০৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮ টি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com