• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮
সর্বশেষ :
শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড়

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৬১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিমানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার (১৩ মে) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়।

 

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সদস্য সচিব ডাঃ এসএম সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমান্ত কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ এইচ মইনুল হোসেন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, পারুলিয়া আইডিয়াল পরিচালক ডাঃ নজরুল ইসলাম প্রমুখ।

 

পরে সপ্তাহব্যাপী পুষ্টি মেলার উপজেলাব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুষ্টি সমৃদ্ধি রান্না ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ও পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com