• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৭
সর্বশেষ :
দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

শ্যামনগরে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি দোলন 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
শ্যামনগরে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি দোলন 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  উপহার রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি আতাউল হক দোলন। শ্যামনগর উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে অনুদানের চেক ১৪ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
১৬ মে বৃহস্পতিবার, সকাল ১১ টায় উপজেলা হলরুমে চেক বিতরণ অনুঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে চেক বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
 এস.এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান  প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মী সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিতার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে শ্যামনগর উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে, তা আপনাদের শারীরিকভাবে সুস্থতার জন্য ঔষধ ও ডাক্তার দেখানোর জন্য ব্যবহার করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com