• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪২
সর্বশেষ :
দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নি হ ত, আ হ ত ১১

নিজস্ব প্রতিনিধি / ৫৭৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ মে, ২০২৪

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছে ১১ জন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে, খুলনা পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায়।

 

নিহতরা হলেন কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলাম মজুরী হিসাবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায়। ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়।

 

স্থানীয়রা জানান সড়কের দুই ধারের রাস্তার সম্প্রসারনের জন্য রাস্থা খুড়ে রাখার কারণে মুলতঃ এই দূর্ঘটনা ঘটেছে।

 

তালা থানার ওসি মোঃ মমিরুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে পোষ্ট মার্টেমের জন্য পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com