• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫
সর্বশেষ :
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

শ্যামনগরে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সেমিনার রুমে সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো: নাজিবুল আলমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহীনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল রিফাত, সদর হাসপাতালের আর এমও ডা:সাদিউল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, এনজিও সমন্বয়ের সাধারন সম্পাদক গাজী আল ইমরান, সিপিপির উপজেলা টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল প্রমূখ।

 

সভার সভাপতি বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়ে আমাদের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এই সময়ে, এই মৌসুমে একটি সাধারণ প্রস্তুতি আমাদের থাকেই। তার পরেও তিনি এই উপলক্ষে উপকূলীয় উপজেলা শ্যামনগরের উপকূলীয় ঝুঁকিপূর্ণ ইউনিয়নের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা; শুকনো খাবার প্রস্তুত রাখা; জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা যেন নিজ নিজ এলাকায় অবস্থান করেন; একই সঙ্গে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত করা; পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুত রাখা; দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

 

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ১৬৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের উপযোগী করা হচ্ছে। এ ছাড়া ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরি কাজে অংশগ্রহণের জন্য। এ ছাড়া জরুরি ত্রাণকাজে ব্যবহারের জন্য ৫ লাখ ২৫ হাজার টাকা মজুত রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাব, অনলাইন নিউজ ক্লাব, সাংবাদিকবৃন্দ, স্বেচ্চাসেবী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com