• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৮
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

কলারোয়ায় সড়ক দু র্ঘ ট নায় এক ট্রলি চালক নি হ ত

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি  / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ মে, ২০২৪
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় এক ট্রলি চালক নিহত

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় শাওন হোসেন (১৮) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রলি চালকের হেলপার রাজু। নিহত শাওন যশোরের বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও  আহত হেলপার রাজু পশ্চিম কোটা গ্রামের হবিবর রহমান হবির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়-শনিবার (২৪মে) সকাল ৯টার দিকে বাগআঁচড়া থেকে শাওন একটি নতুন ট্রলি নিয়ে সাতক্ষীরার দিকে যাওর পথে কলারোয়া পৌর সদরের পল্পাী বিদ্যুৎ এর পারহাউজের কাছে পৌছালে পিছন দিক থেকে দ্রত গতির একটি ট্রাক নং-যশোর-ট-১১-০৮০৯ তাকে ধাক্কা দিয়ে রোড থেকে বিলের মধ্যে ফেলে দেয়।
এসময় ট্রলি চালক ও ট্রলির হেলপার গুরুত্বর জখম প্রাপ্ত হয়। সাথে সাথে পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল নেয়ার পথে শাওন মারা যায়। আর আহত ট্রলির হেলপার রাজুকে নিয়ে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থানে পৌছায়ে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান–সড়ক দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ সাতক্ষীরা মেডিকেল আছে। ট্রাক চালককে আটক করা যায়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com