• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৭
সর্বশেষ :
নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সাংবাদিক অধ্যাপক নজরুলের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
অধ্যাপক নজরুলের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা তালা প্রেসক্লাবের সদস্য ও খুলনার পাইকগাছা আলিম মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এম নজরুল ইসলামের মৃত্যুতে শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দ্যা মুসলিম টাইমস), যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক আলোর বার্তা ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, দৈনিক যুগের বার্তা, দেশ টাইমস), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক দক্ষীনের মশাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী) ও এএইচএম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)।

 

উল্লেখ্য, সাংবাদিক এমন নজরুল ইসলাম (৫৭) তালা উপজেলার কৃষ্ণকাটী গ্রামের শওকত মোড়লের পুত্র এবং তালার জালালপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্পাদক ছিলেন। বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা যান। নজরুল ইসলাম দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com