• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২
সর্বশেষ :
শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আশাশুনিতে শিশু ধ র্ষ ণ চেষ্টা মামলায় গ্রেফতার ১

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪৬৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ জুন, ২০২৪
আশাশুনিতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার ১

আশাশুনিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ফজলুল হক গাজী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে সোমবার (৩ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।
গত শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের বকুল সরদারের মেয়ে (১১) পার্শ্ববর্তী আমিনুল ইসলামের টিউবওয়েল থেকে খাওয়ার পানি নিয়ে ফেরার পথে একই গ্রামের মৃত গোলাপ গাজীর ছেলে ফজলুল হক গাজী (৫৮) ভিকটিমকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে আমিনুলের বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের পাশে যাওয়ার আগেই ফজলুল হক পালিয়ে যায়। ভিকটিমের ভাই বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন।
আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের চেষ্টায় ০২(০৬)২০২৪ নং মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারপূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com