• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৪
সর্বশেষ :
তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় শিমুলবাড়িয়ায় জমি দখল ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার

তালায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ জুন, ২০২৪
তালায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানবন্ধন

সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে আতিয়ার রহমানের নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১২ টায় মধ্য আটারই প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হায়দার মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন নুর ইসলাম, সাগর হোসেন, লিটন হোসেন, শাহিন হোসেন, ভুক্তভোগীর ছেলে তবিবুর রহমান ও স্ত্রী তাসলিমা বেগমসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, আতিয়ারের সাথে জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ওহাব আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া ব্যক্তিগত আক্রোশ থেকে পরিকল্পিত ভাবে মুনজিলা খাতুনের আড়াই বছরের শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে আতিয়ার রহমানের বিরুদ্ধে শুক্রবার (৩১ মে) তালা থানায় মামলা দায়ের করে। ওই রাতে তালা থানা পুলিশ আতিয়ার রহমানকে বাড়ী থেকে আটক করে।
বক্তরা আরো বলেন, আতিয়ার রহমান পেশায় ভ্যান চালক। অতি সাধারণ ভাবে গ্রামে জীবন যাপন করেন তিনি। লিসের জমিকে কেন্দ্র করে মামলার এক নম্বর সাক্ষী জিয়াউর রহমান দীর্ঘদিন যাবত আতিয়ারকে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে আসছেন। তাছাড়া মামলার বাদী ও স্বাক্ষী ভুক্তভোগীর পরিবারের কাছে টাকা দাবি করছেন। আরো বলেছেন চাহিদা অনুযায়ী টাকা পেলে মামলা প্রত্যাহার করা হবে। সবশেষ ভ্যান চালক আতিয়ারে প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
আতিয়ার রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার সুষ্ট তদন্ত ও প্রকৃত ঘটনা সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com