• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪৭
সর্বশেষ :
নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু!

পাটকেলঘাটায় নদী ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি / ৬১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪
পাটকেলঘাটায় নদী ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হতে চলেছে হেফজখানা মাদ্রাসা ও এতিমখানা। নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী এলাকাবাসী শুক্রবার (৭ই জুন) জুম্মা নামাজের পর পাটকেলঘাটা দলুয়া সড়কের আচিমতলা রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে মানববন্ধন করেছে।

 

মাদ্রাসার সভাপতি এটিএম বাসারাতউল্লাহ আওরঙ্গীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আহমাদ আলী। সাব্বির হোসেন, মাস্টার শাহাদাত উল্লাহ সোহান, বিশিষ্ট ব্যবসায়ী রায়হান, শওকত আলী মোড়ল, সাংবাদিক আব্দুস সামাদ, ব্যাংকার আব্দুল্লাহ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, কয়েক বছর আগে কপোতাক্ষ নদের খননের ফলে বন্ধ হয়ে যাওয়া স্রোত কিছুটা স্বরূপে ফিরে আসে। স্রোতে ভাঙনে ইতিমধ্যে সাতক্ষীরার পাটকেলঘাটা দলুয়া রোডের আচিমতলা রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বসতবাড়ি, ফসলি জমি গাছপালা নদী গর্ভে বিলীন হওয়ার পথে। যে কোন মুহূর্তে এতিমখানাটি নদীগর্ভে বিলীন হয়ে মাদ্রাসাটি বন্ধ হয়ে যেতে পারে।

 

সম্প্রতি নদী ভাঙ্গনের ভয়াবহতায় শঙ্কিত হয়ে পড়েছে হেফজ খানার ৫০ জন হাফেজ ও এলাকার মানুষ।

 

বক্তারা আরও বলেন, ভরাট হয়ে যাওয়া চর কেটে যদি নদীর মূল জায়গা দিয়ে স্রোত নেয়া যায় তাহলে মাদ্রাসা সহ এলাকার অনেক বসতভিটা ও স্থাপনা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com