• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আশাশুনিতে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪২৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশাশুনিতে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় আশাশুনি প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক যায়যায়দিন পত্রিকার আশাশুনি প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান-২ ডাঃ মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার সেকেন্ড অফিসার এসআই শাহীন আলম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, উপজেলা কৃষকলীগের সভাপতি আওয়ামীলীগ নেতা এনএমবি রাশেদ সরোয়ার শেলী। প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসকে হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য হাসান ইকবাল মামুন, আকাশ হোসেন, বাহবুল হাসনাইন, হাবিবুল্লাহ বেলালী, সাংবাদিক লিংকন আসলাম, ইয়াছিন আরাফাত, জগদীশ চন্দ্র সানা প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে জন্মদিনের কেক কেটে আনুষ্ঠানিক ভাবে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com