• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৬
সর্বশেষ :
ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা শ্যামনগরে প্রতিবন্ধীদের নিয়ে দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা বিষয়ক আলোচনা সভা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত কালিগঞ্জে দিনদুপুরে ছি*নতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আ*তঙ্ক দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক, হেলপার গ্রেপ্তার ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা জ্বালানি তেল পা*চাররোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধে ভাঙন, আ ত ঙ্কে এলাকাবাসী

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ জুন, ২০২৪

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দীপ ইউনিয়ন গাবুরার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত শনিবার (২২ জুন) দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মালিবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ১৫ নম্বর পোল্ডারের ৪০ থেকে ৫০ মিটার অংশ ধসে পড়েছে।

 

৯নং সোরা গ্রামের মালীবাড়ি বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা বলেন, দুপুর থেকেই বাঁধ ধসে যাওয়া জায়গায় মাটি ও বস্তা ভর্তি বালু ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ভাঙন আটকানোর চেষ্টা করেছেন করছি। তবে দুপুরের পরে ভাঙন আরো বেড়েছে। এভাবে চলতে থাকলে কী হবে, তা বলা যাচ্ছে না।

 

ভাঙ্গন কবলিত এলাকায় খবর নিয়ে জানা গেছে, বাঁধের যে স্থান ভেঙে গেছে সেখানকার বাঁধ আর দুই থেকে তিন হাত বাকি আছে। ওই বাঁধের মাটি ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে। ধসে যাওয়া স্থানে সংস্কারের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ পাশ থেকে মাটি কেটে ধসে যাওয়া স্থানে ফেলছেন আবার কেউ বস্তায় বালু ভর্তি করে ধসে যাওয়া বাঁধের স্থানে দিচ্ছেন।

 

গাবুরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মনজুর হোসেন বলেন, এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাঁধের ওই স্থান ভাঙন দেখা দিয়েছিল। সে সময় পাউবো ওই বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। তবে সঠিক তদারকি না থাকায় কাজে বাঁধটি মেরামতে ব্যাপক অনিয়ম হয়। এ কারণে মাস না পেরোতেই বাঁধটি ভাঙনের শঙ্কার মুখে পড়েছে। তিনি আরও বলেন, ঐদিন দুপুর থেকে ভাঙন কবলিত স্থানে নদের পানি বাঁধের মাটিতে ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে।

 

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাবুরা ৯নং সোরা মালীবাড়ি সংলগ্ন বেড়িবাঁধে হঠাৎ নদী ভাঙনে বাঁধের বেশ কিছু অংশ ভেঙেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু ভর্তি জিও বস্তুা ফেলানোর ব‍্যবস্থা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com