• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০০
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

পাটকেলঘাটায় একই রাতে তিন দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি / ৫৫৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ জুন, ২০২৪
পাটকেলঘাটায় একই রাতে তিন দোকানে চুরি

পাটকেলঘাটা, সাতক্ষীরা প্রতিনিধি: পাটকেলঘাটা বাজারে চোরের উৎপাত বেড়ে গেছে। ২৬ জুন বুধবার রাতে একই সাথে ৩টি দোকানে তালা ভেঙ্গে ক্যাশ ড্রয়ার থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, প্রগতি হোমিও হলের সামনের তালা ভেঙ্গে চোরেরা প্রবেশ করতে না পারায় পরবর্তীতে মার্কেটের ভিতরে শাটারের তালা ভেঙ্গে প্রবেশ করে আনুমানিক ৫ হাজার টাকা ও সাইকেল মিস্ত্রি আলতাফের দোকানের তালা ভেঙ্গে ৫১’শ টাকা নিয়েছে। একই সময় মন্টু মিয়ার সাইকেলের দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করলেও কোন নগত অর্থ ছিল না। টাকা ছাড়া এসকল দোকানে কোন মালামাল চুরি হয়নি। তালা ভাঙ্গার কাজে ব্যবহারিত লোহার রড পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পাশাপাশি থানা এলাকার নগরঘাটা পোড়ার বাজারের নুর আলীর ছেলে মফিজুলের চায়ের দোকানে থাকা একটি খাচা ফ্যান দুপুর বেলা চুরি হয়েছে বলে জানা যায়।  এঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে ব্যবসায় মন্দা ভাব যাচ্ছে। এর মধ্যে ছিচকে চোরের উপরদ্রব বেড়ে গেছে। আজকের চুরি ছোট হলেও আগামীতে বড় ধরণের ক্ষতি হতে পারে সেই দূশ্চিন্তায় আছি।
বাজারে বিভিন্ন দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে চোরেদের সনাক্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ব্যবসায়ীরা।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com