• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬
সর্বশেষ :
দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

দোয়ারাবাজারে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ পিতা-পুত্র আটক

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি / ৯৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
৮৭ বস্তা ভারতীয় চিনিসহ পিতা-পুত্র আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় ৮৭ বস্তা চিনি ও পিতা পুত্র সহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বোগলাবাজার ও বোগলাবাজার ইউনিয়নের আটকৃত আসামিদের বসত ঘরে অভিযান পরিচালনা করে তাদের বসত ঘরে তল্লাশি করে ৪৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় তাদের দেয়া তত্ত্ব মতে বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘর থেকে ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মো. এনামুল হক মিঠু, এসআই মো. ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৮৭ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার বালিছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০), এবং রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১৯)।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.বদরুল হাসান জানালেন, আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের বাড়িতে মজুদ করে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com