• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬
সর্বশেষ :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

কালিগঞ্জে পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৮৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আসন্ন জন্মাষ্টমী পালন ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ আগস্ট) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শনৎ কুমার গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি কৃষ্ণপদ সরকার, সহ সভাপতি রনজিৎ সরকার, সহ সভাপতি অসিৎ সেন, সহ সভাপতি রনজিৎ সরকার (২), যুগ্ম সম্পাদক রিপন দত্ত, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, পত্রিকা প্রকাশনা প্রকাশনা সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সমাজ কল্যাণ সম্পাদক মিলন কুমার সরকার, কোষাধ্যক্ষ বরুন কুমার ঘোষ, প্রচার সম্পাদক গোপিরঞ্জন অধিকারী, মৌতলা ইউনিয়ন সভাপতি দুলাল চন্দ ঘোষ, ধলবাড়িয়া ইউনিয়ন সভাপতি বিশ্বজিৎ ঘোরামী, নলতা ইউনিয়ন সভাপতি কুরঞ্জন স্বর্নকার, চাম্পাফুল ইউনিয়ন সভাপতি আনন্দ সরকার, মথুরেশপুর ইউনিয়ন সভাপতি মধুসূদন ঘোষ, কুশুলিয়া ইউনিয়ন সভাপতি রাম কৃষ্ণ মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি গোপাল সরকার, উপদেষ্টা রবিন্দ্রনাথ বাছাড় ও সদস্য প্রমিলা মন্ডল প্রমুখ।

 

সভার শুরুতে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত সকলের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতি বছরের ন্যায় আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযথভাবে পালনে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এছাড়া শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে একটি স্মরণিকা প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com