• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ

অনলাইন ডেস্ক / ৪৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ

সারাদেশের সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে স্ব-স্ব পুলিশ লাইনস, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) বিকালে পুলিশ সদর দপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।

 

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব-স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ কাল ৮ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, এসব ভুলের কারণে ছাত্র-সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।

 

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। তার স্থানে নতুন আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. ময়নুল ইসলামকে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com