• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৪
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

১১ দফা দাবিতে দোয়ারাবাজার থানা পুলিশের কর্ম-বিরতি

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি / ১৩৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছে পুলিশ সদস্যরা।

 

বুধবার (৭ আগস্ট) দুপুরে দোয়ারাবাজার থানার সম্মুখে দাড়িয়ে সকল পুলিশ সদস্যরা প্রেসব্রিফিংগে ১১ দফা দাবি উপস্থাপন করেন।
দাবি গুলো হলো, ১, বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল পুলিশসদস্য মৃত্যুবরণ করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা।

২,পুলিশ কোন সরকারের অধীনে কাজ করবে না নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে।
৩,পুলিশ কোন এমপি মন্ত্রী কে প্রোটোকল দিবে না।
৪,পুলিশ কোন সিনিয়র অফিসার কে প্রোটোকল দেবে না।
৫, পুলিশ ৮ ঘণ্টার বেশি ডিউটি করবে না।
৬,পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেভাবে দ্রুত পদোন্নতি পায় ঠিক সেইভাবে অধিনস্থ কর্মচারীরিকেও দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৭,পুলিশের ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন করতে হবে।
৮, ঊর্ধ্বতন অফিসারের মত অধিনস্থ কর্মচারীদের ও সোর্স মানি দিতে হবে।
৯,পুলিশকে প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে টিএ বিল নিশ্চিত করতে হবে।
১০,পুলিশের ঝুঁকিবাতা বৃদ্ধি করতে হবে।
১১,প্রত্যেক পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলি করতে হবে।

 

এসময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান বলেন, নির্মমভাবে নিহত পুলিশ সদস্যদের হত্যার সুষ্ঠু বিচার, পুলিশ বাহিনী সংস্কার ও বৈষম্য দূরীকরণসহ সারা বাংলাদেশব্যাপী পুলিশ বাহিনীর ডাকা কর্মবিরতির অংশ হিসাবে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পুলিশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করে কর্মবিরতি ঘোষণা করলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com