• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০
সর্বশেষ :
দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

পাটকেলঘাটায়  বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
পাটকেলঘাটায়  বিএনপির বিক্ষোভ মিছিল

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে পাটকেলঘাটা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট)  সকাল ১২ টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড় থেকে একটি  মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাঁচরাস্তা মোড়ে এসে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, তালা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হোসেন,  আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, সাংবাদিক মশরেফুজ্জামান ইমন, সাংবাদিক সানজিদুল হক ইমন, বিএনপি নেতা আব্দুর রকিব, তালা উপজেলা কৃষক দলের আহবায়ক ডাক্তার মামুন রহমান খান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন লাকী, কৃষক দলের নেতা শাহিনুর রহমান, যুবদল নেতা আনিছুজ্জামান, যুবদল নেতা মাহবুব, আলমগীর, আব্দুর ছামাদ প্রমূখ।

 

এসময় তারা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে রক্ষা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সহ তার দোসরদের  গণহত্যার বিচারের দাবি জানান।

 

বিক্ষোভ মিছিলে তালা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com