• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৯
সর্বশেষ :
রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম

শ্যামনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে এবং উদ্দেশ্য  প্রনোদিত ভাবে ডম্বুর ও গজলডোরা বাঁধ খুলে আকস্মিক বন্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ আগষ্ট সকাল ১১ টায় বাস স্ট্যান্ড চত্বরে শ্যামনগর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সামিউল আযম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমান।
আরো বক্তব্য রাখেন উপজেলা রিপোর্ট ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,শ্যামনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন,জাহিদ হাসান, সাধারণ ছাত্র মোঃ রিফাত বিন আজাহার, জান্নাতুল নাঈম,সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন,সম্প্রতি কোনোরকম নোটিশ ছাড়াই ভারত সরকার কর্তৃক গম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ইতোমধ্যে নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রাম সহ ১২ জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের এমন আগ্রাসন মেনে নেওয়ার মতো নয়। ভারত যদি তাদের নীতি থেকে সরে না আসে ভারতীয় পণ্য বয়কটসহ তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com