• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬
সর্বশেষ :
সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা দেবহাটায় ১০ ফুট খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি খালেক কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ট্রাক চাপায় ভ্যানচালক নি*হ*ত

জো বাইডেনের বাড়িতে দ্বিপাক্ষিক আলোচনায় নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক / ৯৬৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
ছবি সংগ্রহ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে দ্বিপাক্ষিক আলোচনায় তার বাড়ি ডেলাওয়ারে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নরেন্দ্র মোদী।

 

কোয়াড লিডারস সামিট বৈঠকে মোদী-সহ তিন দেশের প্রধানমন্ত্রীকে ডেলাওয়ারে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান আমেরিকার প্রেসিডেন্ট।

 

শনিবার বাইডেন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আজ আলবানিস, মোদী এবং কিশিদাকে নিজের ডেলাওয়ারের বাড়িতে সাদর অভ্যর্থনা জানাব। এই তিন দেশের প্রধানমন্ত্রী শুধু ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও স্বাধীন রাখবেন তা-ই নয়, সেই সঙ্গে তাঁরা আমার এবং আমেরিকার বন্ধু। আসন্ন বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি।’’

 

ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছেন মোদী। ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখাও করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com