• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬
সর্বশেষ :
দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না.গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কয়রায় দিনমুজুর সিরাজুলকে জীবন নাশের হু*ম*কি থানায় জিডি শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত হল বিদ্যুতের খুঁটি রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হা*মলার ঘটনায় আ*হত এক সাতক্ষীরায় কলারোয়ায় ছু*রি*কা*ঘাতে যুবক নি*হত, আটক ৪

অজ্ঞাত নারীর অ র্ধ গ লি ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি / ২০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়া জেলার  শাজাহানপুর থানা পুলিশ এক  অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে,  আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাকপালা মোড়ের একটি পরিত্যক্ত পার্ক থেকে  আনুমানিক (৪০) বছর বয়সের  অজ্ঞাতনামা এক নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিল। সে বেশকিছু দিন যাবত শাকপালা এলাকায় ঘোরাফেরা করছিল। আজ সকালে শাকপালা মোড়ের সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত পার্কে তার লাশ দেখতে পান স্থানীয়রা।
সংবাদ পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ী ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান পরিত্যক্ত পার্ক থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এবং ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com