• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০
সর্বশেষ :
শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকবো: গু*লিতে নি*হ*ত সেনাসদস্যের স্ত্রী মাগুরায় প্রাচীন ঐতিহ্য লাঠি খেলা দেখতে নারী পুরুষের উপচে পড়া ভিড়

স্পেশাল পিপি সুজন জেল হাজতে

বগুড়া প্রতিনিধি / ৯৯৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
স্পেশাল পিপি সুজন জেল হাজতে

🖼️ ফটো কার্ড তৈরি করুন
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন চাইলে আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত জিল্লুর সরদার হত্যা মামলায় তাকে আসামী করা হয়। এই মামলায় তিনি ইতোপূর্বে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
রোববার হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় গুলিতে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার গোরদহ এলাকার জিল্লুর সরদার। এই হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়, স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনসহ আরও অনেকের নামে গত ২৫ আগস্ট বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত জিল্লুরের স্ত্রী খাদিজা খাতুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com