• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

নওগাঁর বদলগাছিতে ৩জন দস্যুকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

নওগাঁ প্রতিনিধি / ৭৫৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
৩জন দস্যুকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

গত (১ নভেম্বর) শুক্রবার  ২০২৪ ইং  তারিখ ভোর ৫ : ৪৫ ঘটিকায় নওগাঁ  জেলার বদলগাছি থানাধীন দুধকুড়ি এলাকা হতে দস্যুতা চক্রের মূলহোতা সহ তিন সদস্যকে  গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার কৃতরা হলেন নওগাঁ জেলার খাদাইল গ্রামের বদলগাছী থানার মৃত: নীল চাঁদ মন্ডল এর ছেলে মোঃ হেলাল হোসেন(৪২) এবং একই উপজেলার নন্দাহার গ্রামের, মৃত নীল চাঁদ মন্ডল এর ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪৪) এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতনী ( তালুকদার পাড়া) মো: মন্টু তালুকদার এর ছেলে,  মোঃ কালাম তালুকদার(৩৬)। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গ্রেফতারকৃত আসামী হেলাল নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। এবং গ্রেফতারকৃত আসামিদের গত কাল শুক্রবার( ১ নভেম্বর) ২৪ ইং তারিখে  ভোরবেলা বদলগাছি থানাধীন দুধকুড়ি নামক এলাকায় ইজি বাইকে যাত্রি বেশে থেকে হেলাল, হেলাল উদ্দিন, কালাম ও আবু  হাসান ছোরার ভয় দেখিয়ে জোর পূর্বক ইজি বাইক ছিনিয়ে নেয়।
ইজি বাইকের চালক খলিলুর রহমান কে আসামিরা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। তার ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলের আশেপাশে চারজন দস্যুকে ঘিরে ফেলে।
র‍্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে  এলাকার জনগণ নিয়ে আসামী তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একজন কৌশলে পালিয়ে যায়। এসময় র‍্যাব সদস্যর ঘটনা স্থল থেকে  ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার করা হয় এবং আসামিদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি ছোরা উদ্ধার করা হয়।  যাহা আলামত হিসেবে জব্দ করা হয়।
চক্রের পালিয়ে যাওয়া আসামিকে ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ  জেলার বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com