• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯
সর্বশেষ :
দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

আঠারোমাইল সৈয়দ ঈসা কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ : মুল ফটকে তালা : শর্ত সাপেক্ষে মুক্তি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩৭৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
আঠারোমাইল সৈয়দ ঈসা কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

খুলনার ডুমুরিয়া সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তারকে অবরুদ্ধ করে রাখে ওই প্রতিষ্ঠানের বেতন বঞ্চিত শিক্ষকরা। এ সময়ে শিক্ষকরা মুল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। সাড়ে তিন ঘন্টা পর শিক্ষকদের সকল প্রকার ডকুমেন্টস এবং অর্থ আগামী শনিবার ফেরত দেয়ার শর্তে মেলে মুক্তি। রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

 

সরেজমিন যেয়ে ও একাধিক দায়িত্বশীল সূত্রে জানা যায়, ২০০১ সালে প্রতিষ্ঠার ২১ বছর পর ২০২২ সালে আঠারোমাইল সৈয়দ ঈসা এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এমপিও হয়। এমপিও হওয়ার পরে ৪০ জন শিক্ষক-কর্মচারীর বেতন হওয়ায় কথা থাকলেও অধ্যক্ষ অনিয়ম করায় অধিকাংশ শিক্ষক -কর্মচারীর বেতন হয় না। দীর্ঘ দিন বেতন না হওয়ায় এবং বার বার বেতন পাশ করার কথা বলে উৎকোচ গ্রহন করায় বেশ কিছু দিন ধরে শিক্ষকরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিতে থাকে।

 

অধ্যক্ষ কোনো শুনানীতে হাজির হয় না। নিরুপায় হয়ে শিক্ষকরা রবিবার অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে। এসময়ে তারা কলেজের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে কয়েকজন সিনিয়র শিক্ষক এর মধ্যস্থতায় আগামী শনিবার সকল প্রকার কাগজ ফেরত দেওয়ার শর্তে বিকেল সাড়ে ৩ টায় তালা খুলে দেওয়া হয়।

 

এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষক এম এম আলাউদ্দিন বলেন, নানা অপকর্মের প্রতিবাদে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে
আসছি। বার বার অধ্যক্ষ কথা দিয়ে কথা রাখে না। যে কারণে আমরা তাকে অবরুদ্ধ করে রাখি। পরে শনিবার পর্যন্ত সময় নিয়েছেন।

 

অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার বলেন, ভূল বোঝাবুঝির কারণে সমস্যা হচ্ছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ও ওই প্রতিষ্ঠানের সভাপতি মুহাম্মদ আল-আমিন বলেন, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের অপকর্মের কারণে সিংহভাগ শিক্ষক এর বেতন হয়নি। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com