• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

দেবহাটার পল্লীতে আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দ খ লের অভিযোগ 

দেবহাটা প্রতিনিধি / ৩৮৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দখলের অভিযোগ 

দেবহাটার সখিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামের তিলকুড়া মৌজার বিআরএস ৯০ নং খতিয়ানের ২৫৭  দাগের ৩ শতক জমি নিয়ে আব্দুল গফফারের সাথে পার্শ্ববর্তী মৃত তফিলউদ্দীনের ছেলে আইয়ুব আলী গাজীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
বিষয়টি নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে শালিশ মীমাংসার চেষ্টা করা হলেও সেটি সুরাহা হয়নি। গত ৫ অক্টোবর ২৪ ইং তারিখে বিবাদী আইয়ুব আলী (৫২), তার ভাই নুর জামান গাজী (৩০), তার অপর ভাই মানিক গাজী (৬২) ও মানিক গাজীর ছেলে মাহাবুব হোসেন (২৭)  জোরপূর্বক দখল করার চেষ্টা করে। তখন গফফারের স্ত্রী মরিয়ম খাতুন ও ছেলে হোসাইন গাজী বাধা দিলে বিবাদীরা তাদেরকে মারপিট করে।
এঘটনায় গফফারের বড় ছেলে হাসানুর জামান বাদী হয়ে সাতক্ষীরার “বিজ্ঞ আমলী আদালত নং-০৭” এ সিআর- ২৫৭/২৪ নং মামলা করলে বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে উক্ত মামলা দেবহাটা থানায় রেকর্ড করা হয়। যার নং- ১৮৭৫(৩)১, তাং- ১২/ ১০/২৪ ইং। এছাড়া গফফারের স্ত্রী মরিয়ম খাতুন সাতক্ষীরার “বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত” এ ১৫/১০/২৪ ইং তারিখে পি-১৮৮৬/২৪ (দেব) একটি ১৪৫ ধারায় মামলা করে।
এই মামলায় দেবহাটা থানার এসআই গিয়াসউদ্দিন ১৭/১০/২৪ ইং তারিখে উভয় পক্ষকে নালিশী জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রেরন করে। কিন্তু সে নির্দেশনা অমান্য করে আইয়ুব দিং ৪ নভেম্বর সকালে পাকা ঘর নির্মান করতে থাকে। এসময় গফফার ও তার ছেলেরা নিষেধ করলেও বিবাদীরা তা অগ্রাহ্য করে। বিষয়টি তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com