• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪০
সর্বশেষ :
শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান

বগুড়ায় দুর্বৃত্তদের ছু রি কাঘাতে যুবক নি হ ত

বগুড়া প্রতিনিধি / ১২৬২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহ

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর কনসার্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত পৌণে ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজের মূল গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মেহেদী হাসান। তিনি মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
নিহত মেহেদীর চাচাতো ভাই রিয়াজুদ্দিন বলেন, আমরা কয়েকজন কলেজের কনসার্ট দেখতে গেছিলাম। কলেজের গেইটের বাইরে কয়েকজন যুবকের সাথে মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় ওই যুবকদের একজন মেহেদীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান। আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। এ বিষয়ে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা জানান পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com